1. admin@news24hour.net : admin :
মাঠেই মারা গেলেন ঢাকার সহকারী কোচ জাকি - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

মাঠেই মারা গেলেন ঢাকার সহকারী কোচ জাকি

  • প্রকাশিত : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

নিউজ24আওয়ার ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের দ্বিতীয় দিনে মর্মান্তিক ঘটনা ঘটেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ শুরুর আগ মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে শেষ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি।

রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরু হতে তখনও প্রায় ২০ মিনিট বাকি। মাঠের দুই পাশে নিজ নিজ ড্রেসিংরুমের সামনে ক্রিকেটাররা ওয়ার্ম আপ করছিলেন, সঙ্গে ছিলেন কোচিং স্টাফের সদস্যরাও। অনুশীলন চলাকালীন আচমকা মাটিতে লুটিয়ে পড়েন মাহবুব আলী জাকি। সঙ্গে সঙ্গে তাকে ঘিরে জড়ো হন টিম স্টাফরা।

প্রাথমিকভাবে বুঝে ওঠার আগেই তাকে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। ঢাকা ক্যাপিটালস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, গুরুতর অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ পর্যন্ত হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

মাঠে উপস্থিত সংশ্লিষ্টদের মতে, ঘটনার সময় পরিস্থিতি ছিল অত্যন্ত শোকাবহ। দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে কোচ হিসেবে কাজ করা মাহবুব আলী জাকির আকস্মিক মৃত্যু ক্রিকেট অঙ্গনে গভীর শোকের ছায়া ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park