1. admin@news24hour.net : admin :
মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩, আহত ২ - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩, আহত ২

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরের সদরে কাভার্ডভ্যানের ধাক্কায় তিন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুইজন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুরের তাতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে উদ্ধার অভিযানে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। বর্তমানে যানবাহন চলাচল বন্ধ আছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park