1. admin@news24hour.net : admin :
মাদারীপুরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২ - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

মাদারীপুরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

  • প্রকাশিত : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন আহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শিবচর ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পঞ্চগ্রাম কাজীকান্দি গ্রামে হঠাৎ একটি পাগলা কুকুর দেখা দেয়। এ সময় কুকুরটি শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে কামড়ায়। পরে গুরুতর আহত কমপক্ষে ৭ জনকে শিবচর ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকি ৫ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শায়লা পারভীন জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে কুকুরের কামড়ের চিহ্ন রয়েছে। সবাইকে জলাতঙ্ক প্রতিরোধের টিকা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park