1. admin@news24hour.net : admin :
মাদারীপুরে সারপ্রাইজের কথা বলে স্বামীকে হত্যার অভিযোগ নববধূর বিরুদ্ধে - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

মাদারীপুরে সারপ্রাইজের কথা বলে স্বামীকে হত্যার অভিযোগ নববধূর বিরুদ্ধে

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

হাবিবুর রহমান : মাদারীপুর সদর হাসাপাতাল সংলগ্ন সৈদারবালী এলাকায় রেজাউল ভূইয়া নামে একজনকে সারপ্রাইজ দেয়ার কথা বলে রুমে দরজা আটকিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে সদ্য বিবাহিত স্ত্রীর বিরুদ্ধে।
ভুক্তভোগীর পরিবার জানান,গত চারদিন আগে বরিশালে বিয়ে করেন মাদারীপুর সৈদারবালী নিবাসী রেজাউল ভূইয়া।

গতকাল (সোমবার) শুরুর বাড়ি থেকে স্ত্রী কে নিজ বাড়ি মাদারীপুরে নিয়ে আসেন তিনি। শশুরবাড়িতে এসে স্বামী রেজাউল ভূইয়া কে সারপ্রাইজ দিবেন বলে রুমে নিয়ে দরজা আটকিয়ে দেন স্ত্রী। পরে কৌশলে ওরনা দিয়ে হাত ও পা বেঁধে ফেলা হয় রেজাউলের। একপর্যায়ে ওড়না গলায়, পেচিয়ে ফাঁস দিয়ে হত্যা চেষ্টা করা হয় তাকে। বিষয় টি বুজতে পেয়ে চিৎকারের চেষ্টা করেন স্বামী রেজাউল ভূইয়া। এ সময় ব্লেড বের করে তাকে চিৎকার না করতে ভয় ভীতি দেখান স্ত্রী। ঘটনাটি ঘরে থাকা পরিবারের অন্য সদস্যরা জানালার থাই গ্লাসে উঁকি দিয়ে বিষয়টি দেখতে পেলে, দরজা ধাক্কিয়ে খুলে রেজাউল ভূইয়া কে উদ্ধার করেন। পরে আহত রেজাউল কে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হয়। চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসা হয় তাকে।

এদিকে ঘটনার বিষয়ে রেজাউলের শশুর বাড়িতে বিস্তারিত জানানো হলে, বরিশাল থেকে তার বাড়িতে ছুটে আসেন শশুরবাড়ির আত্মীয়রা। পরে স্বামীর বাড়ি থেকে বরিশালে বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয় রেজাউলের স্ত্রীকে। তবে ঠিক কি কারনে তাকে সারপ্রাইজের কথা বলে হত্যা চেষ্টা করা হয়েছে, এ বিষয়ে কিছু বলতে পারেনি ভুক্তভোগীর পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park