1. admin@news24hour.net : admin :
মাননীয় প্রধান বিচারপতি কর্তৃক মহামান্য রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন পেশ - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

মাননীয় প্রধান বিচারপতি কর্তৃক মহামান্য রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন পেশ

  • প্রকাশিত : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গত ২৮ জুলাই ২০২৫ ইং তারিখে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে বাংলাদেশ সুপ্রীম কোর্টের বার্ষিক প্রতিবেদন প্রস্তুত সংক্রান্ত জাজেজ কমিটির সদস্যবৃন্দ বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির নিকট আনুষ্ঠানিকভাবে সুপ্রীম কোর্ট এর “বার্ষিক প্রতিবেদন ২০২৪” পেশ করেন।

সাক্ষাৎকালে মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সাথে বার্ষিক প্রতিবেদন প্রস্তুত সংক্রান্ত জাজেজ কমিটির চেয়ারম্যান আপীল বিভাগের মাননীয় বিচারপতি জনাব মো: আশফাকুল ইসলাম, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ আপীল বিভাগের মাননীয় বিচারপতি জনাব এ কে এম আসাদুজ্জামান, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি কে এম হাফিজুল আলম, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি কাজী জিনাত হক, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মো: বজলুর রহমান, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মো: বশির উল্লাহ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে কমিটির সদস্যবৃন্দ বার্ষিক প্রতিবেদন বিভিন্ন দিক সম্পর্কে মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করেন।

বাংলাদেশ সুপ্রীম কোর্টের গণসংযোগ কর্মকর্তা জনাব মো: শফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park