1. admin@news24hour.net : admin :
মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ করলেন বিএনপি নেতা - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ করলেন বিএনপি নেতা

  • প্রকাশিত : শনিবার, ৪ জুলাই, ২০২৬

নিউজ24আওয়ার ডেস্ক : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বিজয়পুর বাজারে এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ওয়ার্ড বিএনপি কর্মীর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত বৃহস্পতিবার (২ জুলাই) রাতে উপজেলার বিজয়পুর বাজারের মোল্লা মার্কেটের একটি লাইব্রেরির সামনে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত খোকন ওরফে ‘জুয়াড়ি লেংড়া খোকন’ বারপাড়া ইউনিয়নের উত্তর দুর্গাপুর গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে বিএনপির কর্মী হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে বিজয়পুর বাজারের মোল্লা মার্কেটের একটি লাইব্রেরির সামনে ওই নারী ঘুমিয়ে ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি প্রথমে ওই নারীর গায়ে হাত দেন। নারীটি বাধা দেওয়ার চেষ্টা করলেও অভিযুক্ত ব্যক্তি জোরপূর্বক তাকে নির্যাতন করেন। ঘটনার পর সেখান থেকে চলে যাওয়ার আগে বাজারের এক নৈশপ্রহরীর সঙ্গেও তাকে কথা বলতে দেখা যায়।

এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

এ বিষয়ে বারপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সফিকুল ইসলাম বলেন, ‘খোকন বিএনপির কোনো পদধারী নেতা নন, তিনি একজন কর্মী মাত্র। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

বিজয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি তুহিন বলেন, ‘আমরা অভিযুক্ত খোকনকে খুঁজছি। তাকে আটক করতে পারলে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে সোপর্দ করা হবে।’

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে জানার পর থেকেই অভিযুক্ত খোকন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park