1. admin@news24hour.net : admin :
মিরপুরে গর্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

মিরপুরে গর্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

নিউজ24আওয়ার ডেস্ক : রাজধানীর মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, মিরপুরে রূপনগর শিয়ালবাড়ি কসমিক ফার্মা কেমিক্যাল গোডাউন ও সর্দার গার্মেন্টস নামে দুটি প্রতিষ্ঠানে আগুন লাগে। বেলা ১১টা ৪০ মিনিটে সংবাদ পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে।

তিনি বলেন, সর্বশেষ তথ্যমতে আগুন বেড়ে যাওয়ার আশঙ্কা নেই। তবে এখনো হতাহতের সংবাদ এখনো পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সূত্রপাত তদন্তের সাপেক্ষে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park