1. admin@news24hour.net : admin :
মুন্সিগঞ্জে সারজিস, চট্টগ্রামে হাসনাত - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জে সারজিস, চট্টগ্রামে হাসনাত

  • প্রকাশিত : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর আজ রোববার (৮ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে । এ উপলক্ষে চট্টগ্রাম ও মুন্সীগঞ্জে মতবিনিময় সভায় করেছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। এতে দেশ গঠনে নানা দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন তারা। পাশাপাশি, সমন্বয়কদের নাম ভাঙিয়ে অনিয়ম করলে ছাড় না দেয়ার হুঁশিয়ারি দেন।

দেশ সংস্কারের লক্ষ্য নিয়ে বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এর ধারাবাহিকতায় রোববার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ ইউনুস ভবনের অডিটোরিয়ামে ছাত্রদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি ছাত্রদের কাছ থেকে নানা পরামর্শ নেয়ার পাশাপাশি কথা বলেন ছাত্র রাজনীতি নিয়ে। এসময় হুঁশিয়ারি দেন সমন্বয়কদের নাম ভাঙিয়ে অনিয়ম করলে ছাড় না দেয়ার।

হাসনাত আবদুল্লাহ বলেন, গত ১৬ বছরে যারা ফ্যাসিস্ট গণতন্ত্র কায়েম করেছিল তাদের যারা দোষর ছিল তারাই এখন সমন্বয়ক এবং সহ-সমন্বয়ক নিয়ে বাংলাদেশের প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সব জায়গায় এগুলো নয়ে কনফ্লিক্টে জড়িত। এখন বাতাসটা যেদিকে বইছে তাদের প্রবাহটাও সেদিকে দিতে চাইছে। তাদেরকে আমাদের শুভাকাঙ্ক্ষী বলার কোনো প্রয়োজন নাই।

একই কর্মসূচি নিয়ে মুন্সীগঞ্জে মতবিনিময় সভায় অংশ নেন আরেক অন্যতম সমন্বয়ক সারজিস আলম। এ সময় একটি রেস্তোরাঁয় ছাত্র প্রতিনিধি, আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহতদের সঙ্গে কথা বলেন। পরে প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন সারজিস।

এছাড়া, সমন্বয়কদের দল শহীদ পরিবারের পাশে থাকারও ঘোষণা দেন। একই সঙ্গে, আহতদের সুচিকিৎসার বিষয়েও খোঁজখবর নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park