1. admin@news24hour.net : admin :
মোবাইলে কথা বলতে বলতে হলের ছাদ থেকে ছাত্রীর লাফ - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

মোবাইলে কথা বলতে বলতে হলের ছাদ থেকে ছাত্রীর লাফ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

নিউজ24আওয়ার শিক্ষা ডেস্কঃপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলের তিনতলা থেকে লাফ দিয়ে সাদিয়া সরকার ঝুমু নামে এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। রোববার দুপুর সোয়া ১টার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে তিনি ছাদ থেকে লাফ দেন।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিবিএ অনুষদের ছাত্রী সাদিয়া সরকার ঝুমু বেলা সোয়া ১টার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে বেগম সুফিয়া কামাল হলের ৩ তলায় ছাদে উঠে হঠাৎ লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। এ সময় অন্য ছাত্রীরা তাকে উদ্ধার করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে নিলে চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কবি বেগম সুফিয়া কামাল হলের সহকারী প্রভোস্ট আখিনুর শিলা বলেন, কী কারণে লাফ দিয়েছেন আমরা এখনো তা নির্ণয় করতে পারিনি; তবে লাফ দিয়েছেন না পরে গিয়েছে সেটি তদন্তের পরে জানা যাবে।

উল্লেখ্য, সাদিয়া সরকার ঝুমুর বাড়ি গাজীপুর জেলায় বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park