1. admin@news24hour.net : admin :
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজধানীতে, সারাদেশে শীত বাড়ার পূর্বাভাস - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজধানীতে, সারাদেশে শীত বাড়ার পূর্বাভাস

  • প্রকাশিত : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

নিউজ24আওয়ার ডেস্ক : রাজধানীতে রোববার (৪ জানুয়ারি) মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে আজ থেকে আগামী কয়েকদিন সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ফলে শীতের অনুভূতি বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের তিন স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। স্থানগুলো হলো নওগাঁর বদলগাছী, পাবনা ও রাজশাহী। সেই তুলনায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ বেড়েছে।

তবে রাজধানী ঢাকার তাপমাত্রা আজ খানিকটা কমেছে। আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, গতকাল তা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, রাজধানীতে শীতের প্রকোপ গতকালের চেয়ে খানিকটা বেড়েছে। এ ধারা অব্যাহত থাকতে পারে। আজ দিনের তাপমাত্রা হয়তো এক ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। কিন্তু রাতের তাপমাত্রা আবার কমে যেতে পারে।

তিনি আরও বলেন, আজ রোববার থেকে আগামী দুই-এক দিন সারা দেশের তাপমাত্রা কমতে পারে। এটি অব্যাহত থেকে ৭ তারিখে এক ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তবে আগামী ১০ জানুয়ারি থেকে তাপমাত্রা দুই-তিন ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত তাপমাত্রা নির্ভর করে কুয়াশার ওপর। এটি বেশি হলে তাপ কমে শীত অনুভূত হয়। আগামী কয়েকদিন সারা দেশে কুয়াশা বেশি পড়তে পারে। ফলে শীত বেশি অনুভূত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park