1. admin@news24hour.net : admin :
যুবলীগ নেতাসহ ৮ গরুচোর গ্রেফতার - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

যুবলীগ নেতাসহ ৮ গরুচোর গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

নিউজ24আওয়ার ডেস্কঃ ফেনীর সোনাগাজীতে এক যুবলীগ নেতাসহ আন্তঃজেলা গরুচোর চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চারটি গরু উদ্ধার করা হয়। শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— মতিগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতবাড়িয়া গ্রামের আবদুল হকের ছেলে আরিফুল ইসলাম সোহাগ, দক্ষিণ চরচান্দিয়া গ্রামের আমিন উল্যাহর ছেলে আবুল কাসেম সিরাজ, ছিদ্দিকুর রহমানের ছেলে শহীদুল ইসলাম সোহেল, আনন্দিপুর গ্রামের আবু তাহেরের ছেলে মো. আরিফ, চরগণেশ গ্রামের আবুল হোসেনের ছেলে মো. রাসেল, ফেনী সদর উপজেলার মধ্যম ধলিয়া গ্রামের বকু হোসেনের ছেলে ইমাম হোসেন, যাত্রাসিদ্ধি গ্রামের সারোয়ার জাহান মামুন ও জিয়া উদ্দিন বাবলু।
গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রামের চান্দগাঁও, মাদারবাড়ি, মীরসরাই, ফেনীর কালীদহ ও সোনাগাজীর সাতবাড়িয়া থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park