1. admin@news24hour.net : admin :
যেসব এলাকায় টানা ১৮ দিন এক ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

যেসব এলাকায় টানা ১৮ দিন এক ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না

  • প্রকাশিত : বুধবার, ৪ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সোর্স লাইনের সক্ষমতা বৃদ্ধির কাজের কারণে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) আওতাভুক্ত কিছু এলাকায় টানা ১৮ দিন এক ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না।

বুধবার (৪ জুন) এক বার্তায় ডেসকো জানায়, আগামী ১১ জুন থেকে ২৮ জুন পর্যন্ত বনানী, বারিধারা, জোয়ারসাহারা, বসুন্ধরা এবং খিলক্ষেত এলাকায় দৈনিক এক বা একাধিকবার বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। তবে তা প্রতিবারে এক ঘন্টার বেশি নয়।

ডেসকো জানিয়েছে, উন্নয়নমূলক কাজের স্বার্থে এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট প্রয়োজন হচ্ছে। এতে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park