1. admin@news24hour.net : admin :
রাজধানীতে গলায় গামছা প্যাঁচানো রিকশাচালকের লাশ উদ্ধার - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

রাজধানীতে গলায় গামছা প্যাঁচানো রিকশাচালকের লাশ উদ্ধার

  • প্রকাশিত : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সবুজবাগ থানাধীন দক্ষিণগাঁওয়ের গ্রিন মডেল টাউনে রাস্তার ওপর থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মো. রঞ্জু মিয়া (৪৫) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ মার্চ) রাতে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সুরতহাল শেষে এসআই সুমন দেবনাথ বলেন, খবর পেয়ে দক্ষিণগাঁওয়ে গ্রিন মডেল টাউনের ১১ নম্বর রোডের ই ব্লকের ১১ নম্বর প্লটের থেকে গলায় গামছা প্যাঁচানো ও নাকে-মুখে আঘাতের চিহ্ন থাকা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় গামছা পেঁচিয়ে ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী জানান, গতকাল আমরা গেইন মডেল টাউন হাউজিং থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ও শরীরে আঘাতের চিহ্নসহ এক ব্যক্তিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। প্রথমে ওই ব্যক্তি অজ্ঞাত থাকলেও পরে প্রযুক্তির সহায়তায় তার নাম জানা যায় রঞ্জু মিয়া। তিনি পেশায় একজন রিকশাচালক। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বাসিন্দা। বর্তমানে খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় থাকতেন তিনি।

তিনি আরও বলেন, কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানতে পারিনি। গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করে তার রিকশা নিয়ে গেছে কিনা সে বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park