1. admin@news24hour.net : admin :
রাজধানীতে ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

রাজধানীতে ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

  • প্রকাশিত : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা আজমপুর বিএনএস সেন্টারের ট্রাকের ধাক্কায় নাঈম (১৬) নামে এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। তিনি উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় শাখা থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে পরীক্ষা শেষে বের হয়ে উত্তরা আজমপুর বিএনএস সেন্টারের সামনের সড়কে রাস্তা পার হওয়ার সময় বিআরটিসির একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত নাঈম উত্তরা ৫ নম্বর সেক্টর এলাকার মো. নজরুল ইসলামের সন্তান।

তাকে নিয়ে আসা বন্ধু সিয়াম জানান, উত্তরা আজমপুর বিএনএস ঢালে দ্রুতগামীর বিআরটিসি ট্রাক সজোরে ধাক্কা দেয় এতে নাঈম গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই, ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঘাতক ট্রাকচালক ও ট্রাকটিকে (ঢাকা মেট্রো-ট-২২-৯৯৮৭) আটক করেছে পুলিশ।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park