1. admin@news24hour.net : admin :
রানীর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে লন্ডনে বিশ্ব নেতারা - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

রানীর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে লন্ডনে বিশ্ব নেতারা

  • প্রকাশিত : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

নিউজ24আওয়ার ডেস্কঃ রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নিতে লন্ডনে জড়ো হতে শুরু করেছেন বিশ্ব নেতারা। সোমবারের (১৯ সেপ্টেম্বর) অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ব্রিটেনের ইতিহাসে সর্বকালের সবচেয়ে উচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে দেশটির পুলিশ। কারণ রানীর শেষকৃত্যের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বের কয়েকশ বিশিষ্ট ব্যক্তি অংশ নিবেন।
রানীর কফিন তত্ত্বাবধান করবেন তার নাতি প্রিন্স উইলিয়াম ও হ্যারি।
রানীর শেষকৃত্যের অনুষ্ঠানে অংশ নিতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন, জাপানের সম্রাট নারুহিতো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, স্পেনের রাজা ৬ষ্ঠ ফিলিপ, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন, ভারতের রাষ্ট্রপ্রতি দ্রোপদী মুর্মুসহ আরও অনেকে লন্ডনে উপস্থিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park