1. admin@news24hour.net : admin :
রামগঞ্জে স্কুল শিক্ষার্থী মেহেদী হত্যা মামলায় জোবায়ের গ্রেপ্তার - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

রামগঞ্জে স্কুল শিক্ষার্থী মেহেদী হত্যা মামলায় জোবায়ের গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ৮ম শ্রেণির ছাত্র মেহেদী হাসান হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি আবু দারদা মোঃ জোবায়ের (১৮) কে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ।

আজ ২৫ জুন ২০২৬ ইং (বৃহস্পতিবার) এএসপি সার্কেল, রায়পুর মহোদয় এবং অফিসার ইনচার্জ, রামগঞ্জ থানা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এসআই মোঃ সোলেমান ও এএসআই (নিরস্ত্র) মোঃ মহিউদ্দিন-এর নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম ঢাকা মেট্রোপলিটন এলাকার মিরপুর ও পল্লবী থানাধীন বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে আবু দারদা মোঃ জোবায়ের (১৮), পিতা- মোঃ শাহজাহান, মাতা- মাহবুবা সুলতানা, সাং- বালিয়াধর, ডাকঘর- দেলিয়াই, উপজেলা- চাটখিল, জেলা- নোয়াখালীকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

রামগঞ্জ থানা পুলিশ অপরাধ দমনে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে জানান অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধূরী।

পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park