1. admin@news24hour.net : admin :
রোজায় হাইকোর্টের নতুন সময়সূচি - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

রোজায় হাইকোর্টের নতুন সময়সূচি

  • প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

নিউজ24আওয়ার ডেস্ক : রমজান মাসে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদালতের কার্যক্রম ও অফিসের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এতে সই করেন হাইকোর্টের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সোয়া তিনটা পর্যন্ত চলবে। তবে দুপুর সোয়া একটা থেকে দুইটা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

এছাড়া অফিস চলবে সকাল সোয়া ৯টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত। এক্ষেত্রেও দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park