1. admin@news24hour.net : admin :
শ্রীপুরে গার্মেন্টসের ছাদ থেকে লাফিয়ে শ্রমিকের মৃত্যু - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

শ্রীপুরে গার্মেন্টসের ছাদ থেকে লাফিয়ে শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরের নয়নপুর নতুন বাজার এলাকায় জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সকালে এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা ভাঙচুরের চেষ্টা চালায়। এসময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উত্তেজিত শ্রমিকরা পুলিশের এপিসিকার ভাঙচুর করে। এঘটনায় পুলিশসহ অন্তত ২০ শ্রমিক আহত হয়েছেন।

শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চাইতে গিয়েছিলেন নিহত জাকির। কিন্তু ছুটি না দিয়ে তার সঙ্গে দুর্ব্যবহার করার করেন তারা। এতে তিনি অভিমানে আত্মহত্যা করেছেন। লাফিয়ে পড়ার পর গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ৯টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

এ ঘটনায় পুলিশের ১১ সদস্য ও ২০ শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক।

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও থানা পুলিশসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশ সুপার একেম জহিরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park