1. admin@news24hour.net : admin :
সাকিবের দেশে ফিরতে না পারাকে ব্যর্থতা হিসেবে দেখছেন সুজন - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

সাকিবের দেশে ফিরতে না পারাকে ব্যর্থতা হিসেবে দেখছেন সুজন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

হত্যা মামলার আসামিসহ শেয়ার বাজার কারসাজিতে জড়ানোর অভিযোগ রয়েছে সাকিব আল হাসানের বিরুদ্ধে। যে কারণে দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে চেয়েও পারেননি সাকিব। এই অবস্থায় সাকিব যে আসন্ন বিপিএলেও খেলতে পারেন না তা এক রকম নিশ্চিতই বলা চলে। যা নিয়েই এবার চরম হতাশা প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক ও বিসিবি কর্তা খালেদ মাহমুদ সুজন।

আগামী ৩০ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএলে সাকিবের খেলা এক রকম অনিশ্চিত। দেশের ক্রিকেটের পোস্টার বয় থাকছেন না মেগা এই আসরে। রাজনৈতিক কারণে সাকিবের আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাও এক রকম অনিশ্চিত। যা নিয়ে হতাশায় ঝড়ে পড়ল সুজনের কণ্ঠে।

সাকিবের বিপিএল খেলতে না পারা নিয়ে আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে ঢাকা ক্যাপিটালসের কোচ সুজন জানালেন তার হতাশার কথা।

সুজন বলেন, ‘সাকিব এক নম্বর সেরা প্লেয়ার। সাকিব না থাকাটা….সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে না এটাও সত্যি কথা। বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না এটা একরকম ব্যর্থতাই আমাদের জন্য আমি মনে করি। রাজনীতি করেছে তার ক্যারিয়ারের শেষ দিকে এসে। কিন্তু সারা বাংলাদেশের মানুষ তাকে একজন ক্রিকেটার হিসেবে চেনে, বিশ্বসেরা ক্রিকেটার হিসেবেই। ওর উত্থানটা ক্রিকেটার হিসেবে। রাজনীতি করেছে, কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারব না।’

সাকিবের জন্য তার মতো যে অনেক ক্রিকেটারই হতাশ সেটাও জানিয়েছেন সুজন। বলেন, ‘ওরা ৮ মাসটা এত বড় লম্বা ক্যারিয়ারের সাথে মিলিয়ে ফেললাম এটাই সবথেকে…। আমার মনে হয় দেশের সবথেকে বড় প্লেয়ার বিপিএল খেলতে পারবে না। এতে প্লেয়াররা অনেকেই হয়তো হতাশ, সবাই মাইকের সামনে বলতেও পারে না। কিন্তু আমি মনে করি যে সব প্লেয়ারের সাথেই সাকিবের বন্ধুত্ব সম্পর্ক ছিল। সাকিব সবসময় সাপোর্ট করে হেল্প করে সবাইকেই। খারাপ লাগছে আর কি এটাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park