1. admin@news24hour.net : admin :
সাভারে ফার্মের শ্রমিককে গলা কেটে হত্যা - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

সাভারে ফার্মের শ্রমিককে গলা কেটে হত্যা

  • প্রকাশিত : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিদেবক : সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের ভেতরে দুর্বৃত্তরা গলা কেটে মাহফুজুর রহমান রাজু (৪০) নামের এক শ্রমিকে হত্যা করেছে। বুধবার (২২ জানুয়ারি) সকালে খামারের ভেতরের একটি মাঠে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে শ্রমিকরা পুলিশকে খবর দেন।

নিহত মাহফুজুর রহমান পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার চৈইতা গ্রামের আতাহার শিকদার ছেলে। তিনি কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

খামারের শ্রমিকরা জানান, মাহফুজুর রহমান প্রায় ৬ মাস ধরে অস্থায়ী চুক্তির ভিত্তিতে চাকরি করতেন। গতকাল খামারের কাজ শেষে মাহফুজুর আর বাসায় যাননি। সকালে শ্রমিকরা কাজ করতে এসে রক্তাক্ত অবস্থায় মাহফুজুরের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা হত্যা করেছে তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park