1. admin@news24hour.net : admin :
সাশ্রয়ী স্মার্টফোন ও ইন্টারনেট সেবার আহ্বান প্রধানমন্ত্রীর - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

সাশ্রয়ী স্মার্টফোন ও ইন্টারনেট সেবার আহ্বান প্রধানমন্ত্রীর

  • প্রকাশিত : সোমবার, ২৯ জুন, ২০২৬

নিউজ24আওয়ার ডেস্ক : ইন্টারনেটের দাম আরও কমিয়ে সাধারণ মানুষের জন্য সেবাটি সহজলভ্য করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন ২০২৬) সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে দেশের ডিজিটাল সেবা আরও সহজলভ্য করার বিষয়সহ বিভিন্ন খাত নিয়ে আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংক কর্তৃপক্ষকে স্মার্টফোন আরও সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বলেন, যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ প্রযুক্তির সুবিধা পেতে পারে।

সাক্ষাৎকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিওনের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান হেনড্রিক মার্টিনাস বাস উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park