এবারের ঈদে মুক্তি পাচ্ছে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে প্রিন্স সিনেমার ‘জ্বালা জ্বালা’ ও রাক্ষস সিনেমার ‘বিলেত রাজা’ছিল উৎসবের আদলে বানানো গান। এরমধ্যে ‘বিলেত রাজা’গানটি দারুণ ভাবে ছড়িয়ে পড়েছিল। যদিও অন্যবারের তুলনায় এবারের ঈদের সিনেমারগুলো এসেছে বেশ পরে, মুক্তির ঠিক আগে। ফলে খুব একটা জমে উঠেনি।
সিনেমার গানের মত নাটকেও ছিল নাচা-গানা কিছু গান। তার একটি হচ্ছে ‘গোলাপি’নাটকের একই শিরোনামের গান। মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। সিনেমাটিক ভিডিও নির্মাণ, প্রেমময় কথা, আকর্ষণীয় সুর ও চোখ ধাঁধানো পারফরমেন্স; সব মিলিয়ে ‘আগুন’ হয়ে উঠেছে এবারের ঈদের অন্যতম আলোচিত গান।
গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কণা। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, আর সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা, যেখানে পারফর্ম করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। ‘গোলাপি’ নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান।
গানটির অপ্রত্যাশিত সাফল্যে উচ্ছ্বসিত ইমরান মাহমুদুল। তিনি বলেন, আমরা ‘আগুন’ গানটা আলাদা করে কোনও ‘হিট’ করার পরিকল্পনা নিয়ে বানাইনি। গল্পের প্রয়োজন থেকেই গানটি করা। তবে দর্শক যেভাবে গ্রহণ করেছে, সেটা সত্যিই অবাক করার মতো। এখন তো মনে হচ্ছে, গানটা নিজের মতো করেই পথ খুঁজে নিয়েছে।
গানটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু মনে করেন, ভালো কনটেন্ট থাকলে মাধ্যম কোনও বাধা নয়।
তার ভাষায়, ‘আমরা সব সময় চেষ্টা করি মানসম্মত কাজ করতে। ‘আগুন’ সেই ধারাবাহিকতারই একটি অংশ। এখন দর্শক প্ল্যাটফর্ম দেখে না, তারা ভালো কনটেন্ট খোঁজে। এই গানটি প্রমাণ করেছে নাটকের গান হলেও সেটি সিনেমার গানকেও ছাড়িয়ে যেতে পারে।’
Leave a Reply