1. admin@news24hour.net : admin :
হতাশার বিশ্বকাপ শেষে দেশে ফিরলেন ক্রিকেটাররা - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

হতাশার বিশ্বকাপ শেষে দেশে ফিরলেন ক্রিকেটাররা

  • প্রকাশিত : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

চোখেমুখে বিষণ্নতা নিয়ে বিশ্বকাপ শেষে ভারত থেকে দেশে ফিরে এসেছেন ক্রিকেটাররা। রোববার সকাল সাড়ে ৯টার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহন করা বিমানটি।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরির কারণে শেষ ম্যাচে খেলতে পারেননি। তিনি আগেই দেশে ফিরেছিলেন। এর বাইরে বাকি ক্রিকেটাররা আজ দেশে ফিরেছেন। তাদের সঙ্গে ছিলেন টিম ডিরেক্টর হিসেবে যাওয়া খালেদ মাহমুদ সুজন ও দেশে কোচিং স্টাফরা।

বিদেশি কোচদের সবাই নিজ নিজ গন্তব্যে গেছেন। এ মাসের শেষদিকে হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজের আগেই বাংলাদেশে ফেরার কথা রয়েছে তার। যদিও চুক্তি নবায়ন না করা অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকা থেকে আর ফিরবেন না।

এবারের বিশ্বকাপ সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে খেলতে যায় বাংলাদেশ। কিন্তু নয় ম্যাচের কেবল দুটিতে জিতে ফিরতে হয় তাদের। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর জয় পায় কেবল শ্রীলংকার সঙ্গে। হারে নেদারল্যান্ডসহ বাকি সাতটি ম্যাচ। গত চার বিশ্বকাপে তিন ম্যাচ করে জেতা বাংলাদেশ এবার সেটিও করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park