1. admin@news24hour.net : admin :
হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নিউজ24আওয়ার ডেস্ক : সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার আহ্বান জানান শি।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া শি জিনপিংকে উদ্ধৃত করে বলেছে, চীন একটি অবিলম্বে ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পক্ষে এবং মধ্যপ্রাচ্যের সংঘাত রাজনৈতিক ও কূটনৈতিক পথে সমাধানের ওপর জোর দিচ্ছে।

তিনি সৌদি নেতাকে বলেন, ‘হরমুজ প্রণালি স্বাভাবিক চলাচলের জন্য খোলা থাকা উচিত, কারণ এটি আঞ্চলিক দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থ রক্ষা করে।’

রোববার মার্কিন যুক্তরাষ্ট্র, ইরানি জাহাজটি আটক করার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি টিকে থাকা নিয়ে উদ্বেগ বেড়েছে। পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ববর্তী আলোচনায় ইরানকে নিয়ে আসতে সাহায্য করার জন্য ট্রাম্প বেইজিংকে কৃতিত্ব দিয়েছিলেন।

যদিও প্রথম দফার আলোচনায় যুদ্ধ বন্ধ নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।

এদিকে, সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানি জাহাজটির ‘জোরপূর্বক আটক’ করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে।

শি সৌদি যুবরাজকে আরও বলেন যে, চীন মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ‘তাদের ভবিষ্যৎ ও ভাগ্য নিজেদের হাতে তুলে নিতে এবং দীর্ঘমেয়াদী আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায়’ সমর্থন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park