1. admin@news24hour.net : admin :
হাজারীবাগে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

হাজারীবাগে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগের পশ্চিম ধানমন্ডি শংকর এলাকায় ছাদ থেকে লাফিয়ে পড়ে ফারহানা শারমিন (৪১) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

ফারজানা শারমিনের বাড়ি রংপুর জেলার বাড়ি কোতোয়ালি থানার কেরানিপাড়া এলাকায়। তার বাবার নাম মৃত মশিউর রহমান ফারুক। বর্তমানে তিনি পশ্চিম ধানমন্ডি শংকর এলাকায় থাকতেন।

হাজারীবাগ থানা উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান জানান, আজ ভোরে হাজারীবাগ থানার পশ্চিম ধানমন্ডির শংকর এলাকার হক গার্মেন্টসের সামনের পাকা রাস্তার উপর থেকে ওই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করি। পরে তারপর উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, পরিবার ও আত্মীয়স্বজনের কাছ থেকে জানা যায় নিহত ফারহানা শারমিন পেশায় একজন থেরাপিস্ট। ৫ বছর আগে তিনি একজন হিন্দু ছেলেকে বিয়ে করেন। গতকাল স্বামীর সঙ্গে তার মনোমালিন্যের সৃষ্টি হয়। পরে ধানমন্ডির আবাহনী মাঠের পাশে একটি বাসায় বসে সমাধানের চেষ্টা করলেও সেখানে সমাধান হয়নি। পরে ওই নারী তার বাসার ছাদ থেকে ভোরে লাফিয়ে পড়ে মারা যান। ময়নাতদন্তে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park