1. admin@news24hour.net : admin :
ACL বিজনেস কানেক্ট সিরিজ ২০২৫ -অংশীদারদের সঙ্গে উদ্ভাবন ও অগ্রগতির পথে - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

ACL বিজনেস কানেক্ট সিরিজ ২০২৫ -অংশীদারদের সঙ্গে উদ্ভাবন ও অগ্রগতির পথে

  • প্রকাশিত : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কোটিংস (প্রা.) লিমিটেড (ACL), প্রিমিয়াম উড কোটিং সেক্টরে শীর্ষ স্থানীয় এবং JAT হোল্ডিংস পিএলসি-এর একটি অঙ্গ সংস্থা, বাংলাদেশে তাদের কার্যক্রম বিস্তারের মাধ্যমে দেশের উড কোটিং শিল্পের মান উন্নয়ন ও আধুনিক উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করছে। শুধু ব্যবসা নয়, ACL-এর লক্ষ্য হলো নতুন নতুন উদ্ভাবন আনা, টেকসই পদ্ধতি চালু করা এবং পুরো উড কোটিং শিল্পের মান উন্নত করা।

এই উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি ACL আয়োজন করে ‘বিজনেস কানেক্ট সিরিজ ২০২৫’।এ টিচার পর্বের একটি কর্মসূচি, যার মূল উদ্দেশ্য ছিল কোম্পানির স্টেক হোল্ডারদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা এবং ACL-কে বিশ্বস্ত সহযোগী হিসেবে প্রতিষ্ঠা করা।এ সময় ACL-এর ম্যানেজমেন্ট টিম তাদের মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেছে, যা আলোচনাকে আরও সমৃদ্ধ করেছে।

কন্ট্রাক্টর, কারখানা মালিক, ডিলার ও স্থপতিদের নিয়ে অনুষ্ঠিত বিশেষ সেশন গুলোতে ACL তাদের উড কোটিং এর নতুন উদ্ভাবন গুলো, আধুনিক ফিনিশিং ও টেকনিক্যাল দক্ষতা উপস্থাপন করেছে। একই সময়ে স্বচ্ছ আলোচনার মাধ্যমে বাজারের চাহিদা বোঝা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মত বিনিময় করা হয়েছে।

এই সিরিজে ACL আবার ও দৃঢ়ভাবে উপস্থাপন করেছে যে তারা শুধু ব্যবসায় নয়, বরং সমাজ ও টেকসই উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এ উদ্যোগ দীর্ঘমেয়াদে পার্টনারশিপকে আরও দৃঢ় করবে এবং বাংলাদেশের উড কোটিং শিল্পকে সামনে এগিয়ে নেবে। ACL সকল পার্টনারকে আন্তরিক ধন্যবাদ জানায় এবং বিশেষভাবে তাদের একজন প্রধান ও গুরুত্বপূর্ণ ডিস্ট্রিবিউটর, COLOR CUBE-এর অসাধারণ সহায়তা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। ACL তাদের আস্থাও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে প্রতিশ্রুতি দিচ্ছে—সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে আর ও শক্তিশালী ও উদ্ভাবনী শিল্প গড়ে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park