1. admin@news24hour.net : admin :
দুই মণ হরিণের মাংস ফেলে পালাল পাচারকারী - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

দুই মণ হরিণের মাংস ফেলে পালাল পাচারকারী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

তৌহিদুর রহমান,কয়রা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলায় ৮২ কেজি হরিণের মাংস রাস্তায় ফেলে পালিয়েছে পাচারকারীরা। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার আংটিহারা বেড়িবাঁধ থেকে চার বস্তা হরিণের মাংস জব্দ করে কোস্টগার্ড। এ সময় হরিণের ২০টি পা উদ্ধার করা হয়।কোস্টগার্ড জানায়, সুন্দরবন সংলগ্ন শাকবাড়িয়া নদীতে নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে আংটিহারা বাঁধে অভিযান চালানো হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংস ফেলে পাচারকারীরা পালিয়ে যায়।পরে সেখান থেকে ৪টি বস্তায় ৮২ কেজি মাংস ও ২০টি পা উদ্ধার করা হয়। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park