1. admin@news24hour.net : admin :
বেরিয়েছিলেন প্রাতঃভ্রমণে, গাড়ির চাপায় স্বামী-স্ত্রী নিহত - নিউজ ২৪ আওয়ার
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

বেরিয়েছিলেন প্রাতঃভ্রমণে, গাড়ির চাপায় স্বামী-স্ত্রী নিহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নিউজ24আওয়ার ডেস্ক : কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির চাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দম্পতি হলেন- দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) ও তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)।

জানা যায়, ফজরের নামাজ আদায় করে ভোরে হাঁটতে বের হন নজরুল ইসলাম ও তার স্ত্রী। তারা বাড়ি থেকে হেঁটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হরিপুর এলাকার কাছে পৌঁছালে দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তারা সড়কের পাশে ছিটকে পড়েন।

পথচারীরা তাদের পড়ে থাকতে দেখে উদ্ধার করে দাউদকান্দি উপজেলার গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বলেন, অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি তিনি জানতে পেরেছেন। মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করার চেষ্টা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park