1. admin@news24hour.net : admin :
মা হারালেন শফিউল ইসলাম - নিউজ ২৪ আওয়ার
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

মা হারালেন শফিউল ইসলাম

  • প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নিউজ24আওয়ার ডেস্ক : মাকে হারিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার শফিউল ইসলাম। বুধবার সকাল সাড়ে ৮টায় তার মা মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই মৃত্যুর খবরটি জানিয়েছেন শফিউল।

ফেসবুকে আবেগঘন এক পোস্টে শফিউল লিখেছেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমার পরম শ্রদ্ধেয় মা আজ সকাল ৮টা ৩০ মিনিটে আমাদের সবাইকে ছেড়ে পরপারের উদ্দেশ্যে যাত্রা করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

মায়ের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন জাতীয় দলের সাবেক এই পেসার।

তিনি লিখেছেন, ‘মহান আল্লাহ তাআলা যেন আমার আম্মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে দেন। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন এবং কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

বাংলাদেশের হয়ে এক দশক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ডানহাতি এই পেসার। ২০১০ সালে জাতীয় দলে অভিষেকের পর ১১ টেস্ট, ৬০ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তিন সংস্করণ মিলিয়ে তার আন্তর্জাতিক উইকেট ১০৭টি।

শফিউলের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামের ম্যাচ। ১৬৯ রানে ৮ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় থাকা বাংলাদেশকে মাহমুদউল্লাহর সঙ্গে অবিচ্ছিন্ন নবম উইকেট জুটিতে জয় এনে দিয়েছিলেন তিনি। ২৪ বলে অপরাজিত ২৪ রান করেছিলেন শফিউল, বাংলাদেশ জিতেছিল ২ উইকেটে।

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর চলতি বছরের ৫ জানুয়ারি সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন শফিউল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park