1. admin@news24hour.net : admin :
২৪ বছরে ফাইনারী অ্যাডভারটাইজিং - নিউজ ২৪ আওয়ার
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

২৪ বছরে ফাইনারী অ্যাডভারটাইজিং

  • প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নিউজ24আওয়ার ডেস্ক : ২৪ বছরে পর্দাপন করলো প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় বিজ্ঞাপন এজেন্সি হিসেবে পরিচিত ফাইনারী অ্যাডভারটাইজিং লিমিটেড। আজ সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬ প্রতিষ্ঠানটির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এর আগে ২০০৩ সালের আজকের এই দিনে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।

ফাইনারী গ্রুপের প্রথম সহযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠা ফাইনারী অ্যাডভারটাইজিং লি. বর্তমানে বিজ্ঞাপন প্রচার, বিজ্ঞাপন নির্মাণ, ইভেন্ট কার্যক্রম, জনসংযোগ (পিআর) এবং গিফট আইটেম সরবরাহের কাজ করছে। প্রতিষ্ঠানটির পাশাপাশি ফাইনারী গ্রুপের অধীনে রয়েছে আরও ১০টি সহযোগী প্রতিষ্ঠান ও একটি অনলাইন সংবাদমাধ্যম।

২৪ বছরের পথচলায় বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফাইনারী অ্যাডভারটাইজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক সুমন মোর্শেদ। তিনি ভবিষ্যতের পথচলায় সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park