মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলার সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক, দক্ষিণ কোরিয়া থেকে ফেরত মোঃ নজরুল ইসলামের উপর গতকাল ১৫ মে রাতে সশস্ত্র হামলা করে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ। হামলায় মারাত্মক আহত হয়ে তিনি মাদারীপুর সদরের আছমত আলী খান জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে নজরুল ইসলামের বাবা হাজ্বী সিদ্দিকুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন- তার ছেলে প্রবাস থেকে বাড়ী ফিরলেই স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীরা হুমকি ধামকি দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় গত সোমবার রাতে স্থানীয় ছাত্রলীগ নেতা আলআমীন আকনের নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী সশস্ত্র হামলা চালায় নজরুল ইসলামের উপর এবং মারাত্মক জখম করে ফেলে রেখে যায়। থানা পুলিশে যোগাযোগ করলে তারা উল্টো ভয়ভীতি দেখাচ্ছে। এ অবস্থায় পরিবার নিয়ে বসবাস করা দুঃসহ হয়ে দাঁড়িয়েছে বলে তিনি জানান।
Leave a Reply