1. admin@news24hour.net : admin :
পুত্রবধূর হাতে শাশুড়ির মর্মান্তিক মৃত্যু - নিউজ ২৪ আওয়ার
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

পুত্রবধূর হাতে শাশুড়ির মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নিউজ24আওয়ার ডেস্ক : নাটোরে পারিবারিক কলহের জেরে পুত্রবধূর মারধরে সাহারা বেগম (৬৫) নামের এক শাশুড়ির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পুত্রবধূ লাইলী বেগম পলাতক রয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের চেয়ারম্যানপড়া মহল্লায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। নিহত সাহারা বেগম ওই এলাকার মৃত মনসুর আলীর স্ত্রী।

নিহত সাহারা বেগমের স্বজনরা জানায়, শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে পুত্রবধূ লাইলী বেগম প্রায় দিনই শাশুড়ির ওপর নির্যাতন চালাত। গতকাল মঙ্গলবার বিকেলে শাশুড়ি সাহারা বেগমের সঙ্গে পুত্রবধূ লাইলী বেগমের ঝগড়া শুরু হয়। এরই একপর্যায়ে লাইলী বেগম তার কাছে থাকা লোহার বালতি দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করে।

এ সময় সাহারা বেগমের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাকে বাড়িতে নিয়ে আসা হয়। পরে মধ্যরাতে সাহারা বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসাধীন অবস্থায় রাতেই সাহারা বেগমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। ঘটনার পর থেকে অভিযুক্ত লাইলী বেগম পলাতক রয়েছে। তাকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park