1. admin@news24hour.net : admin :
প্রশাসনের অভিযানে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার - নিউজ ২৪ আওয়ার
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

প্রশাসনের অভিযানে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নিউজ24আওয়ার ডেস্ক : জয়পুরহাটের পাঁচবিবিতে এক কৃষকের বাড়িতে অবৈধভাবে মজুত করে রাখা ৭৬ বস্তা সার উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫৪ বস্তা সারের কোনো বৈধ কাগজপত্র না থাকায় সেগুলো জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত ওই কৃষককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) জয়পুরহাট টিম।

অভিযানসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শিরতা গ্রামের জয়নাল আলীর ছেলে রমজান আলী হাবিলের বাড়ি থেকে ২৩ বস্তা ডিএপি, ২৭ বস্তা এমওপি, ২০ বস্তা টিএসপি ও ৬ বস্তা ইউরিয়া উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সারগুলোর মধ্যে একটি বস্তা খোলা ছিল। পরবর্তীতে যাচাই-বাছাইয়ে ২১ বস্তা সারের বৈধ কাগজপত্র পাওয়া গেলেও বাকি ৫৪ বস্তার কোনো প্রামাণ্য দলিল পাওয়া যায়নি। ফলে কাগজপত্রহীন ওই ৫৪ বস্তা সার জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

এরপর সোমবার রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশপিয়া তাসরিন সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অবৈধভাবে সার মজুতের অপরাধে রমজান আলী হাবিলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহির রায়হান উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন জানান, জব্দ করা সারগুলো মঙ্গলবার সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি ও বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park