1. admin@news24hour.net : admin :
‘ভায়োলেন্স’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন অধরা খান - নিউজ ২৪ আওয়ার
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

‘ভায়োলেন্স’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন অধরা খান

  • প্রকাশিত : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নিউজ24আওয়ার ডেস্ক : ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা অধরা খান নির্মিতব্য ‘ভায়োলেন্স’ সিনেমাটি ছেড়ে দিয়েছেন। এক ফেসবুক পোস্টে সিনেমাটি ছাড়ার কারণ জানালেন ‘নায়ক’ ছবি খ্যাত এই নায়িকা। সিনেমায় অধরার নায়ক ছিলেন জায়েদ খান।

ফেসবুকে অধরা রোববার (১১ অক্টোবর) ফেসবুকে অধরা লিখেছেন, আমি ‘ভায়োলেন্স’ সিনেমাটি কেন করলাম না? আপনাদের অনেকেই জানতে চেয়েছেন, কেন আমি ‘ভায়োলেন্স’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছি!

পরিচালক কামাল হোসেন বাবরের অপেশাদার আচরণ ও যথাযথ যোগাযোগের অভাবে আমি অনেক আগেই সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। বিষয়টি সংশ্লিষ্ট পক্ষকে জানানো হলেও তাদের পক্ষ হতে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসায়, আমার ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সম্মানিত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতেই নিজের অবস্থান পরিষ্কার করছি।

আগেই ‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ালেও দেরিতে বিষয়টি স্পষ্ট করার কারণ হিসেবে অধরা লিখেছেন, আমি এতদিন নীরব ছিলাম, কারণ আমার বক্তব্যের কারণে সিনেমাটির চলমান শুটিং কিংবা এর সঙ্গে যুক্ত সহশিল্পী ও কলাকুশলীদের কাজে কোনো নেতিবাচক প্রভাব পড়ুক, তা চাইনি। তবে এই অভিজ্ঞতার কারণে আমাকে বড় ধরনের আর্থিক ও পেশাগত ক্ষতির মুখে পড়তে হয়েছে। ‘ভায়োলেন্স’ র জন্য অপেক্ষা করতে গিয়ে হলিউডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কাজের সুযোগ গ্রহণ করতে পারিনি। চুক্তিগত গোপনীয়তার বাধ্যবাধকতা থাকায় সেসব প্রজেক্টের বিস্তারিত প্রকাশ করতে পারছি না। একই সঙ্গে, এই সিনেমার জন্য অন্যান্য কাজের সময়সূচি ও পেশাগত প্রতিশ্রুতি বজায় রাখতে না পারায় এখানে আমার কাস্টিং ডিরেক্টর ও এজেন্সির কাছ থেকেও সতর্কবার্তা পেতে হয়েছে। এই সিনেমায় আমার শুটিংয়ের মাত্র এক দিন আগে আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করাও আমার জন্য অত্যন্ত হতাশাজনক ছিল।

তিনি আরও লিখেছেন, বাংলা সিনেমার প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকেই ‘ভায়োলেন্স’র সঙ্গে যুক্ত হয়েছিলাম। কিন্তু এই অভিজ্ঞতা আমার জন্য একটি বড় শিক্ষা হয়ে থাকবে। যথাযথ পেশাদারিত্ব, যোগাযোগ ও পারস্পরিক সম্মানের বিষয়গুলো আরও গভীরভাবে বিবেচনা না করে এই প্রজেক্টে যুক্ত হওয়াকে আমি আমার ক্যারিয়ারের একটি বড় ভুল সিদ্ধান্ত হিসেবেও দেখছি। আমার এই লেখার উদ্দেশ্য কাউকে ছোট করা বা কোনো সিনেমার ক্ষতি করা নয়; বরং আমার ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সন্মানিত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে নিজের অভিজ্ঞতা ও অবস্থান পরিষ্কার করা।

অধরা লিখেছেন, কিছু অভিজ্ঞতা আমাদের আরও সচেতনভাবে এগিয়ে যেতে শেখায়। পারস্পরিক সম্মান ও পেশাদারিত্ব কখনোই একতরফা হওয়া উচিত নয়। একজন শিল্পী হিসেবে নিজের সময়, শ্রম ও আত্মসম্মানের মূল্য দেওয়াটাও আমার দায়িত্ব। আশা করি, আমার বক্তব্যকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ব্যাখ্যা হিসেবেই দেখবেন।

২০১৮ সালে বাপ্পি চৌধুরীর বিপরীতে ‘নায়ক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক অধরার। এরপর সাইমন সাদিকের সঙ্গে ‘মাতাল’ এবং পরে ‘সুলতানপুর’ সিনেমায় অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। বিশেষ করে ‘নায়ক’, ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’ ও ‘সুলতানপুর’—এই সিনেমাগুলোতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেছেন অধরা। ‘সুলতানপুর’ পরবর্তীতে হিন্দি ভাষাতেও মুক্তি পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park